ভালো আছেন ম্যারাডোনা, দ্রুত ফিরতে চান বাড়িতে

প্রচ্ছদ » Uncategorized » ভালো আছেন ম্যারাডোনা, দ্রুত ফিরতে চান বাড়িতে

 

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :প্রত্যাশার চেয়েও অনেক দ্রুতগতিতে সুস্থ হয়ে উঠছেন দিয়েগো ম্যারাডোনা। মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অস্ত্রোপচার করে বের করে দেওয়া হয় মঙ্গলবার। তার ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের জানিয়েছেন, ম্যারাডোনা এখনই রীতিমতো মজা করছেন তাকে, যারা দেখতে আসছেন, তাদের সঙ্গে এবং তার এত দ্রুত সুস্থ হয়ে ওঠাটা ওই চিকিৎসকের কথায়, ‘বিস্ময়কর’!

যদিও বৃহস্পতিবারের খবর হচ্ছে, অস্ত্রোপচার যেহেতু একটু জটিলই ছিল, এ কারণে ডাক্তাররা এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়তে নারাজ। আরও কয়েকটা দিন পর্যবেক্ষণে রাখতে চান। কিন্তু বাড়ি ফেরার জন্য খুবই কাতর হয়ে উঠেছেন তিনি।

ম্যারাডোনার নিজস্ব স্নায়ুবিশেষজ্ঞ শল্যচিকিৎসক লিয়োপোল্দো লুক বলেছেন, ‘দিয়েগোর স্নায়ুর কোনো ক্ষতি হয়নি। আর যে দ্রুততায় ও সুস্থ হচ্ছে, তা অবাক করে দেওয়ার মতো! এমনকি সে অন্যদের সঙ্গে মজাও করছে। ওকে দেখে আমি সত্যিই রোমাঞ্চিত।’

বাড়ি যেতে দেওয়ার জন্য ডাক্তারদের উপর চাপ দিতেও না কি শুরু করেছেন ম্যারাডোনা। লুক বলেছেন, ‘সে মনে করছে, একদম সুস্থ এবং এখনই বাড়ি ফিরে যেতে পারে।’ জানা গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে শুক্রবারের মধ্যে ম্যাারডোনাকে ছেড়ে দেয়ার কথা। কিন্তু সর্বশেষ খবর হচ্ছে, জটিলতা এড়াতে ডাক্তাররা আরেকটু সময় নিতে চান।

বুয়েনস আয়ার্সের এক ক্লিনিকে মঙ্গলবার ৮০ মিনিট ধরে ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সেই ক্লিনিকের বাইরে সারাক্ষণই তার প্রচুর ভক্ত ভিড় করে রয়েছেন।

ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলাও বলেছেন, ‘দিয়েগো খুবই ভাল আছে।’ আরও চিকিৎসার জন্য ম্যারাডোনা কি অদূর ভবিষ্যতে কিউবা যাবেন? এমন প্রশ্নে মোরলার জবাব, ‘এটা ঠিক যে দিয়েগো খুবই ভালবাসে কিউবাকে। গতকালই আমি ফিদেল কাস্ত্রোর ছেলের সঙ্গে কথা বলেছি। এমনকি ভেনেজুয়েলাকেও ভীষণ পছন্দ করে সে; কিন্তু এখনই আর্জেন্টিনার বাইরে কোথাও যাওয়ার সম্ভাবনা খুব কম।’

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৬ই নভেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১