ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ায় মামুনুল-বাবুনগরীর বিরুদ্ধে মামলা
প্রচ্ছদ » Uncategorized » ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ায় মামুনুল-বাবুনগরীর বিরুদ্ধে মামলাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ জোনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
আজ সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলাটি করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বেলা ১১টার দিকে মামলা গ্রহণের বিষয়ে অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৭ ডিসেম্বর , ২০২০।








