ভিএফএস থ্রেড ডাইংয়ের আপিওতে আবেদন শুরু ২৪ জুন

প্রচ্ছদ » Uncategorized » ভিএফএস থ্রেড ডাইংয়ের আপিওতে আবেদন শুরু ২৪ জুন

VFS-treadপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আ‌বেদন আগামী ২৪ জুন থেকে শুরু হ‌চ্ছে। আগামী ২ জুলাই পর্যন্ত এ কোম্পানির আই‌পিও‌তে আ‌বেদন কর‌তে পার‌বেন বি‌নি‌য়োগকারীরা ।

কোম্পা‌নি সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।

এর আ‌গে বিএসইসির ৬৩৮তম কমিশন সভায় এ আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করে ২২ কোটি টাকা তুলবে। এ টাকা দিয়ে কোম্পানিটি প্ল্যান্ট ও মেশিনারিজ ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯.৯০ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ২.০২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটিজ ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০