ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে লিভারপুল
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালে লিভারপুলপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : স্টেডিয়ামে এসে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল চমক দেখাতে পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুলের সামনে তারা যে ফেবারিট ছিল তা নয়। তবুও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল বলে কথা। সেখানে যদি চমক দেখানো যায়!
উল্টো নিজেদের জালেই বল জড়িয়েছে তারা নিজেরা। অর্থ্যাৎ আত্মঘাতি গোল। সে সঙ্গে যোগ হলো লিভারপুলের সেনেগালিজ তারকা সাদিও মানের আরো একটি গোল। ৯০ মিনিটের খেলা শেষে লিভারপুল বিজয়ী ২-০ গোলে। এই জয়ে বলা যায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এক পা দিয়েই রাখলো ইয়ুর্গেন ক্লপের দল।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৮ এপ্রিল, ২০২২।








