ভূয়া দুদক কর্মকর্তা গ্রেফতার

প্রচ্ছদ » Uncategorized » ভূয়া দুদক কর্মকর্তা গ্রেফতার

arrestপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর অদূরে সাভার থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মো. হারুন অর রশিদ (২৫)। বাড়ি নাটোর জেলায়।

রোববার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে র‌্যাব-৪ এর একটি দল সাভার থানাধীন সিআরপি রোডের ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির কাছে দুদকের ভুয়া আইডি কার্ড, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দুটি বদলি প্রজ্ঞাপন, একটি ওয়ারলেস সেট, দুটি কাস্টমস অফিসারের ক্যাপ, একটি পুলিশ ক্যাপ, তিনটি জ্যাকেট, একটি ক্রেস্ট ও তিনটি মোবাইল ফোন পাওয়া যায়।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, গ্রেফতারকৃত ব্যক্তি কয়েক বছর ধরে সাভার, আশুলিয়া, ধামরাই, লালবাগসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিজেকে কখনো র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন। মূলত তিনি বিভিন্ন অবৈধ কাজের সহায়তা ও চাকরি দেয়ার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।

জিয়াউর রহমান চৌধুরী আরও জানান, গ্রেফতার হারুন অর রশিদ লালবাগ থানা এবং দায়রা আদালতের মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০