ভোটার স্লিপ বিতরণ শুরু করেছেন সরকারদলীয় প্রার্থীরা

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ভোটার স্লিপ বিতরণ শুরু করেছেন সরকারদলীয় প্রার্থীরা

voter slipপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারদলীয় প্রার্থীর পক্ষে ভোটার স্লিপ বিতরণ শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারদলীয় প্রার্থীর সমর্থনে স্থাপিত নির্বাচনী ক্যাম্প থেকে ভোটারদের মাঝে এ স্লিপ বিতরণ করা হচ্ছে।

এছাড়া ভোটারদের নাম, ভোটার নম্বর ও কেন্দ্র উল্লেখ করে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছেন দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে ঢাকা-৮ আসনের প্রার্থী রাশেদ খান মেননের পক্ষে একটি নির্বাচনী ক্যাম্প থেকে ভোটার স্লিপ বিতরণ করছিলেন কয়েকজন কর্মী।

তারা জানালেন, কেউ তাদের ভোটার নম্বর ও কেন্দ্র কোথায় জিজ্ঞাসা করলে তা তারা জানিয়ে দিচ্ছেন। তবে তারা ভোটার তালিকা থেকে নাম-ঠিকানা অনুসারে স্লিপ তৈরি করে বাসায় বাসায় পাঠানোর প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন।

এদিকে প্রচার-প্রচারণা ও নির্বাচনে অংশগ্রহণের জন্য সরকারদলীয় প্রার্থী ও তাদের নেতাকর্মীরা পুরোপুরি প্রস্তুত হলেও সে তুলনায় পিছিয়ে আছেন বিএনপিসহ ঐক্যফ্রন্টের প্রার্থীরা।

প্রচারণা শুরু হওয়ার প্রথম দু-একদিন পোস্টার, ব্যানার, মাইকিং দেখা গেলেও এরপর থেকেই তাদের কার্য়ক্রম চোখে পড়ছে না। নির্বাচনী ক্যাম্পও চোখে পড়ছে না।

ঐক্যফ্রন্ট প্রার্থীদের অভিযোগ, একদিকে পুলিশের গ্রেফতার ও হয়রানি অন্যদিকে সরকারদলীয় প্রার্থীর নেতাকর্মীদের হুমকি-ধমকিতে কেউ মাঠে নামতে চাইছেন না। ঐক্যফ্রন্ট নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎকালেও এমন অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১