ভোট বর্জন করলেন বিএনপি প্রার্থী আনিসুর রহমান

প্রচ্ছদ » সারাদেশ » ভোট বর্জন করলেন বিএনপি প্রার্থী আনিসুর রহমান

anisur rahmanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মাদারীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এ আসনে ১৩৪টি ভোটকেন্দ্রেই অনিয়মের অভিযোগ তোলেন তিনি।

আনিসুর রহমান খোকন অভিযোগ করেন, ‘প্রশাসনের ছত্রছায়ায় এ আসনের সকল কেন্দ্রেই অনিয়মের মাধ্যমে সরকারদলীয় প্রার্থীকে জয়ী করার পায়তারা করা হচ্ছে।’

রোববার দুপুর দেড়টায় কালকিনির কাজীবাকাই ইউনিয়নে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের আবদুস সোবহান গোলাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০