মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পুঁজিবাজার ডেস্ক: রাজধানীর মগবাজারে বাসচাপায় আনিসুল হক সাকি (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি জজ কোর্টের শিক্ষানবীশ আইনজীবী ছিলেন।

বুধবার (২২মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মগবাজার রাশমনো হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাকি কিশোরগঞ্জ সদর উপজেলার ভোলাই গ্রামের আব্দুস সালামের ছেলে। বর্তমানে দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকায় থাকতেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে ওই যুবক মোটরসাইকেল যোগে ফ্লাইওভার দিয়ে নামছিলেন। এ সময় লাব্বায়েক নামের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই যুবক। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, সাকির বড় বোন ইশরাত জাহানের বাসা হাতিরঝিল সোনালীবাগে। সন্ধ্যায় দক্ষিণখানের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বোনের বাসায় আসছিল। মগবাজার রাশমনো হাসপাতালের সামনে আসলে দুর্ঘটনার শিকার হোন।

পুঁজিবাজার রিপোর্টে – আ/সি – ২২ মার্চ ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১