পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (General Diary-GD) করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, আজ বুধবার দুপুর ২ টা থেকে ৩টা পর্যন্ত বাংলাদেশ পুঁজিবাজার ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ৯ থেকে ১০ জন লোক ডিএসইর সামনে বিক্ষোভ করে। এতে ডিএসইর শেয়ারহোল্ডার, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত ও অফিসের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। এছাড়াও তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে তারা বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করে আসছে। এবং পুঁজিবাজর নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়ে আসছে। যেহেতু ডিএসই একটি স্পর্শকতর প্রতিষ্ঠান তাই বিক্ষোভের কারণে দেশি ও বিদেশী বিনিয়োগকারীদের মাঝে একটি নেতিবাচক প্রভাব পড়ে।
অপরদিকে বহির্বিশ্বে বাংলাদেশ পুঁজিবাজারের ভাবমূর্তি নষ্ট হয়। এবং পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগে নিরুৎসাহিত হয়। স্টক এক্সচেঞ্জে পুঁজিবাজার সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য অনেক মানুষের সমাগম ঘটে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে পুঁজিবাজারের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ডিএসইর পক্ষ থেকে এই জিডিটি করা হয়। যার জিডি নং-১৬১০৬,মতিঝিল থানা/২৭/০৮/২০১৯।








