মন্ত্রিসভায় ঢাকা-কলকাতা রুট অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » মন্ত্রিসভায় ঢাকা-কলকাতা রুট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়ার নতুন রুটের খসড়া প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন রুটটি হলো- ঢাকা, মাওয়া, গোপালগঞ্জ, খুলনা, যশোর ও বেনাপোল।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মন্ত্রিসভায় ভারতের সঙ্গে স্বাক্ষরের জন্য অ্যাগ্রিমেন্ট বিটুইন দ্য গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড দ্য গভর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব ইন্ডিয়া ফর দ্য রেগুলেশন অব মোটর ভেহিক্যাল প্যাসেঞ্জার ট্রাফিক বিটুইন দ্য টু কান্ট্রিজ এবং প্রোটোকল অন অপারেশন অব প্যাসেঞ্জার বাস সার্ভিস বিটুইন ঢাকা ইন বাংলাদেশ অ্যান্ড কলকাতা ইন ইন্ডিয়া ভায়া খুলনা ইনটার্মস অব দ্য অ্যাফোরমেনশনড-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকা-কলকাতা রুটে এখন যমুনা ব্রিজ, হাটিকুমরুল হয়ে যশোর গিয়ে বাস বেনাপোল যায়। নতুন রুট অনুযায়ী বাস মাওয়া হয়ে গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, যশোর হয়ে গেলে দূরত্ব অনেক কমবে। নতুন রুটে দূরত্ব ৯৬ কিলোমিটার কমবে বলে জানান তিনি।

নতুন এ রুট কবে থেকে কার্যকর হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, চুক্তি হবে তারপর চালু হবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে, তখন দুই দেশ থেকে দুটো গাড়ি রওনা হয়ে যাবে। একটা ঢাকা থেকে আরেকটা কলকাতা থেকে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় এ চুক্তিটি স্বাক্ষরিত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সফরের আগে বা পরে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০