মহাকাশে আরো এক স্টেশন!

প্রচ্ছদ » Uncategorized » মহাকাশে আরো এক স্টেশন!

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পৃথিবীতে বসে মহাকাশ নিয়ে যে গবেষণাগুলো করা সম্ভব নয়, সেই গবেষণাগুলো করা হয়ে থাকে মহাকাশে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বসে। এটি মহাকাশচারীদের জন্য একটি বাসযোগ্য কৃত্রিম উপগ্রহ। এখানে অবস্থান করে মহাকাশের অজানা বিষয়ের রহস্য ভেদ করার গবেষণা করে থাকেন মহাকাশচারীরা।

ভূপৃষ্ঠ থেকে ৩৫৪ কি.মি ওপরে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবীর কক্ষপথে ঘুরপাক করে। এটি প্রতিদিন ১৫.৭ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে।

এসব তথ্য আমাদের সকলেরই জানা। নতুন খবর হচ্ছে, মহাকাশে স্থাপিত হতে যাচ্ছে বসবাসযোগ্য আরো একটি স্টেশন। সঙ্গে বিস্ময়কর তথ্য হচ্ছে, নতুন মহাকাশ স্টেশনটি পৃথিবী নয়, বরঞ্চ চাঁদকে প্রদক্ষিণ করবে!

রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ উদ্যোগে তৈরি করছে ‘ডিপ স্পেস গেটওয়ে’ নামক নতুন এই স্টেশন, যা চাঁদের কক্ষপথে স্থাপন করা হবে। এটি মানুষকে সুযোগ দেবে পৃথিবীর বাইরে অতীতের তুলনায় আরো বেশি দূরে যাওয়ার।

বাসযোগ্য এই স্থান চাঁদের চারপাশে কক্ষপথে ঘুরবে এবং মহাকাশে আরো গভীরে গবেষণা করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি চাঁদ থেকে পৃথিবীতে ফিরতি মিশন এবং মঙ্গল গ্রহে মিশন পরিচালনা করা যাবে।

চাঁদের কক্ষপথে স্টেশন স্থাপনের প্রথম মডিউল ২০২৪ সালে সম্পন্ন হতে পারে এবং মডিউলটির নির্মাণ শুরু হবে ২০২২ সালে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো নতুন এই স্টেশনটি বিশ্বব্যাপী মহাকাশচারীদের জন্য উন্মুক্ত থাকবে।

বুধবার, অ্যাডিলেডে অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশচারী সম্মেলনে এক বক্তব্যে রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান কর্মকর্তা রসকসমস ইগোর কোমারোভ বলেন, ‘আমরা একমত হয়েছি যে আমরা যৌথভাবে এই প্রকল্পে অংশগ্রহণ করবো এবং আন্তর্জাতিক চন্দ্র কক্ষপথ স্টেশন ডিপ স্পেস গেটওয়ে নির্মাণ করবো।’

স্পুটনিক নিউজকে তিনি বলেন, ‘প্রথম পর্যায়ে আমরা চাঁদের কক্ষপথে বসবাস করা যায় এমন একটি অংশ তৈরি করবো, যেটির ভবিষ্যত লক্ষ্য হবে চাঁদে পূর্ণ প্রযুক্তির বাস্তবায়ন। পরবর্তীতে আমরা মঙ্গলের কক্ষপথেও বাসযোগ্য স্টেশন নির্মাণ করবো।’

এই প্রকল্পে ভারত, চীন ছাড়াও বিআরআইসিএস দেশগুলোর (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) অন্য সদস্যরাও যোগ দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০