মহাজোটের দখলে লক্ষ্মীপুরের চারটি আসন

প্রচ্ছদ » Uncategorized » মহাজোটের দখলে লক্ষ্মীপুরের চারটি আসন

lakshmipur mpপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের দখলে এসেছে। রোববার রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন আনোয়ার হোসেন খান (নৌকা)। তিনি পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৪৩৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের শাহাদাত হোসেন সেলিম (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৮৯২ ভোট।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগ সমর্থিত মো. শহিদ ইসলাম পাপুল (আপেল, স্বতন্ত্র) ২ লাখ ৫৬ হাজার ৭৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের আবুল খায়ের ভূঁইয়া (ধানের শীষ) ২৮ হাজার ৬৫ ভোট পেয়েছেন। মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির মোহাম্মদ নোমান নির্বাচন থেকে সরে যাওয়ায় আওয়ামী লীগ শহিদ ইসলামকে সমর্থন দিয়েছিল।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল (নৌকা) পেয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৭২৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (ধানের শীষ) ১৪ হাজার ৪৯২ ভোট পেয়েছেন।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে মহাজোটের প্রার্থী মেজর (অব.) আবদুল মান্নান (নৌকা) পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৯০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের আ স ম আবদুর রব (ধানের শীষ) ৪০ হাজার ৯৭৩ ভোট পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০