মাইকেল জ্যাকসনের বাবার মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » মাইকেল জ্যাকসনের বাবার মৃত্যু

joe-jacksonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মাইকেল জ্যাকসনের বাবা জোয়ে জ্যাকসন মারা গেছেন। মরণকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। বুধবার লাস ভেগাসে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, শুক্রবার জোয়ে জ্যাকসনকে লাস ভেগাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। তবে তার বাঁচার আশা খুবই ক্ষীণ বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

মৃত্যুর আগে গত রোববার তিনি সর্বশেষ টুইট করেন। টুইট বার্তায় তিনি লেখেন, যা দেখার বাকি আছে তার চেয়ে অনেক বেশি সূর্যাস্ত দেখেছি আমি। যখন সময় হবে তখনই সূর্যোদয় হবে। তুমি পছন্দ কর আর নাই কর-সময় হলে আবার সূর্যাস্ত যাবে।

পঞ্চাশের দশকের দিকে জোয়ে জ্যাকসন একজন গিটারিস্ট হিসেবে তার ক্যারিয়ার শুরু করার চেষ্টা করেন। অবশ্য পরে এ পেশা বাদ দিয়ে তিনি সন্তানদের দিকে মনোযোগী হন। তার স্ত্রীর নাম ক্যাথেরিন স্ক্রুস। তারা ১৯৪৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ১৯২৯ সালের ২৬ জুলাই আরকান্সাসের ফাউন্টেইন হিলে জন্মগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০