মাছের পেটে মিলল ৬১৪ পিস ইয়াবা : আটক ১

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » মাছের পেটে মিলল ৬১৪ পিস ইয়াবা : আটক ১

yabaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার থেকে একটি মাছের পেট কেটে ৬১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে বন্দরবাজার মাছ বাজার থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এ সময় আটক করা হয় মাছ বিক্রেতা আব্দুল খালিককে। র‌্যাব-৯ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

র‌্যাব-৯ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা মাছ বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি মাছের পেট কেটে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জকিগঞ্জ থেকে মাছগুলো আনা হয়। আটক আব্দুল খালিক প্রকৃত মাদক ব্যবসায়ী কি-না সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০