মাঠে ফিরছেন সাকিব আল হাসান

প্রচ্ছদ » Uncategorized » মাঠে ফিরছেন সাকিব আল হাসান

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত মাসের ২৮ তারিখ রাতে। ২৯ তারিখ থেকে তিনি মুক্ত-বিহঙ্গ। কিন্তু সেই বিহঙ্গের ডানা মেলে আকাশে ওড়ার যে সুযোগই তৈরি হচ্ছিল না! অবশেষে সেই সুযোগ এসে গেছে। অগণিত ভক্ত-সমর্থকের অপেক্ষার প্রহর কেটে যাচ্ছে আজ সন্ধ্যায়। বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি আজ সন্ধ্যায় মাঠে নামছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিষেধাজ্ঞা কাটানোর প্রায় একমাস পর, আর সাড়ে ১৩ মাস পর মাঠে নামছেন সাকিব। সর্বশেষ তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর, চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি। এরপর তিনি সর্বশেষ ১২ অক্টোবর খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে।

সিপিএলের ফাইনাল খেলে দেশে ফেরার পরই জাতীয় পর্যায়ের সব ক্রিকেটারকে নিয়ে বিসিবির বিরুদ্ধে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে বিদ্রোহের ঘোষণা দেন সাকিব। তার নেতৃত্বে ক্রিকেটাররা চলে যায় ধর্মঘটে। নানা আলোচনার পর অবশেষে ধর্মঘট প্রত্যাহার করে নেয় সাকিবরা।

এরপরই বাজ পড়ার মত খবর, নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব আল হাসান। কেন? জানা গেছে গুরুতর অপরাধের তথ্য। জুয়াড়িরা বেশ কয়েকবার সাকিবের সঙ্গে যোগাযোগ করেছেন। ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন। সাকিব সে সব প্রস্তাব গ্রহণ করেননি। আবার জুয়াড়িদের ফিরিয়েও দেননি। আলোচনা চালিয়ে গেছেন। এসব তথ্য তিনি আবার গোপন করেছেন কিংবা আইসিসি বা বিসিবিকে জানানোর প্রয়োজন মনে করেননি।

কিন্তু জালের মত বিস্তৃত আইসিসির রাডারে ঠিকই ধরা পড়ে যান সাকিব। যদিও ধরা খাওয়ার পর তিনি পুরোপুরি ‘সুবোধ’ বালকে পরিণত হন। আইসিসিকে পূর্ণ সহযোগিতা করেন। কিছুদিন আগে জানা গেছে, আইসিসির তদন্ত মাথায় নিয়েই নাকি সাকিব পুরো ইংল্যান্ড বিশ্বকাপ মাতিয়ে এসেছিলেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১