মাথাপিছু আয় ১৯০৯ ডলার : অর্থমন্ত্রী
প্রচ্ছদ » Uncategorized » মাথাপিছু আয় ১৯০৯ ডলার : অর্থমন্ত্রী
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় এখন (২০১৮-২০১৯ অর্থবছর) ১ হাজার ৯০৯ ডলার। গত বছরে এই অংক ছিল ১ হাজার ৭৫১ ডলার।
মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে অর্থমন্ত্রী এ তথ্য জানান। বৈঠকে দেশের সমগ্র প্রকল্পগুলোর বরাদ্দ চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে হয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ।
অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক আর্থিক অবস্থা ভালো হওয়ায় প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়েছে। সবখাতে আয় ভালো হয়েছে। শিল্প, বিনিয়োগ, রেমিট্যান্স- সব কিছুর প্রবৃদ্ধি ভালো হয়েছে। প্রবৃদ্ধি ভালো হওয়ায় মাথাপিছু আয়ও বেড়েছে। গত বছর যেখানে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৭৫১ ডলার, তা এখন হয়েছে ১ হাজার ৯০৯ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ১৫৮ ডলার।








