মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৪৫

প্রচ্ছদ » বিনোদন » মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৪৫

dmpপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মাদক সংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ডিএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযানে তাদের আটক করে বলে জানা গেছে।

আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

উপ-কমিশনার জানান, আটককৃতদের কাছ থেকে ২ হাজার ২৮৮ পিস ইয়াবা, ৩৩৮ গ্রাম ওজনের ১ হাজার ৩০০ পুরিয়া হেরোইন ও ২৫০ গ্রাম ওজনের ১৩৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত ৪৫ জনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০