মাদক বিক্রি ও সেবন : ৪৯ জনকে আটকের পর মামলা

প্রচ্ছদ » Uncategorized » মাদক বিক্রি ও সেবন : ৪৯ জনকে আটকের পর মামলা

arrestপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীতে মাদকদ্রব্যসহ ৪৯ জনকে আটক করেছে পুলিশ। আটকরা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত বলে জানানো হয়েছে। রোববার সকাল থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

বলা হয়, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭২২ পিস ইয়াবা, ১৯০ গ্রাম হেরোইন, ৬ কেজি ৭১০ গ্রাম গাঁজা ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটকের পর তাদের বিরুদ্ধে স্ব স্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০