মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষ : যুবকের কুপিয়ে হত্যা

প্রচ্ছদ » জাতীয় » মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষ : যুবকের কুপিয়ে হত্যা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : মাদারীপুর জেলার শিবচর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রাকিব খালাসি (২৪) নামে এক যুবকের কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৮ মে) রাত ৯টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আর্য্য দত্তপাড়ার বেপারীকান্দি গ্রামের ফারুক খালাসীর ছেলে তাওসিফ (১২) পাশের মঙ্গল হাওলাদারের আম গাছে ঢিল ছোড়ে। এ নিয়ে বিকেলে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সূত্র ধরে রাত ৮টার দিকে মঙ্গলসহ আট/১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাওসিফদের বাড়িতে হামলা চালান। এ সময় তাওসিফের মা রুবি বেগমকে (৪৫) মারধর করেন তারা। এতে বাধা দিতে গেলে তাওসিফের ভাই রাকিব খালাসীকে তারা পাশের কলাবাগানে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে রাকিবের চিৎকার শুনে ঠেকাতে গিয়ে দেশি অস্ত্রের আঘাতে আহত হন কালু মিয়া (৩৭), সাবিনা বেগম (৩২) এবং উর্মি বেগম (তৃতীয় লিঙ্গ) নামে স্থানীয় তিনজন। আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাকিব ও তার মা রুবিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে রাকিবের মৃত্যু হয়।

নিহতের বাবা ফারুক খালাসী বলেন, আমার ছেলেকে ওরা ধইরা পাশের কলাবাগানে নিয়া কুপাইয়া মারছে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাত বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলা করা হচ্ছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৯ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১