মান সনদ ছাড়াই তৈরি হচ্ছে আচার-সস-তেল-মসলা

প্রচ্ছদ » Uncategorized » মান সনদ ছাড়াই তৈরি হচ্ছে আচার-সস-তেল-মসলা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: খাবারে স্বাদ আর সুগন্ধ আনতে মসলার কোনো বিকল্প নেই। তবে এ মসলাই যদি হয় মানহীন ভেজাল তাহলে স্বাদের বদলে হয়ে যাবে পীড়ার কারণ। মান সনদ ছাড়া অবৈধভাবে এমনই ভেজাল আচার, সস, তেল, গুঁড়া মসলাসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করা হচ্ছে রাজধানী ঢাকাতেই।

সরকারের পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই ও গোয়েন্দা সংস্থা সিআইডির সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনার সময় এমন তথ্য বেরিয়ে এসেছে। সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর ডেমরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ১৭ অক্টোবর ঢাকার ডেমরা পাড়াডগাইর এলাকায় বিএসটিআই ও সিআইডির সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, বিএসটিআই আইন-২০১৮ অনুসারে সংস্থাটির সিএম সনদ (গুণগতমান সনদ) না নিয়েই সরোবর প্যাকেজিং নামের প্রতিষ্ঠান বিভিন্ন আচার, সস, নারিকেল ও সরিষার তেল, মধু, জেলি, ঘি, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া ও কারি পাউডার এবং রোস্ট, কাবাব ও বিরিয়ানি মসলা জাতীয় পণ্য তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করছে। এসব অপরাধে সরোবর প্যাকেজিংকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুসারে পণ্যের মোড়কজাত সনদ না থাকায় আরোও এক লাখ টাকাসহ মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ডেমরা এলাকার হাজি বাদশা মিয়া রোডে অপর এক অভিযানে বিএসটিআই’র নিষিদ্ধ ঘোষিত ক্রিম বিক্রি ও মজুত করার অপরাধে আলিফ সুপার শপকে ২৫ হাজার টাকা জরিমানাসহ অবৈধ মালামাল ধ্বংস করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) আ. মান্নান ও পরিদশক (মেট) মো. মাছুদুল হক। অভিযানে সার্বিক সহযোগিতা করেন গোয়েন্দা সংস্থা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৮ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১