মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল ৮ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি ’এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ে ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে এ ক্যাটাগরিতে স্থান পেয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ৭ সেপ্টেম্বর , ২০২১।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।








