মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.১৬ টাকা। যা আগের বছর একই সময় শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ০.৮৮ টাকা।
এদিকে ছয় মাসে (জানুয়ারি-জুন’১৯) শেয়ার প্রতি সমন্বিত আয় ( ইপিএস) হয়েছে ১.৭৯ টাকা। যা আগের বছর একই সময় শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১.৬৯ টাকা।
এছাড়া শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.১১ টাকা এবং ৩০ জুন, ২০১৯ পর্যন্ত শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১.৭১ টাকা।








