মালেক স্পিনিং মিলসে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রচ্ছদ » স্বাস্থ্য » মালেক স্পিনিং মিলসে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলসে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় কোম্পানির গাজীপুরে অবস্থিত কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির কাঁচা তুলার ওয়ারহাউজে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

কোম্পানিটি জানায়, তুলার বেলগুলি অত্যান্ত সংকুচিত হওয়ায় বিক্ষিপ্তভাবে আগুনের ঘটনা ঘটেছে,যা ফায়ার সার্ভিস টিম নিয়ন্ত্রণে এনেছে। কোম্পানিটির ওয়ার হাউজ এবং তুলা বিমা পলিসির নিয়ন্ত্রণে আছে।

কারখানায় আগুনে একজন আহত হয়েছে, সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। ১১ ডিসেম্বর সকাল থেকে কারখানার আংশিক কারযক্রম চালু রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ১২ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১