মাস্ক কেলেঙ্কারি : ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রচ্ছদ » Uncategorized » মাস্ক কেলেঙ্কারি : ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

n 95 maskপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ছয় কর্মকর্তা ও জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৫ অক্টোবর) দুদক সচিব মুহাম্মদ দিলওয়ার বখত সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে কেন্দ্রীয় ঔষধাগারের সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপ-পরিচালক মো. নূরুল হুদা বাদী হয়ে ওই সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তারা হলেন- কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালক ডা. জাকির হোসেন, সহকারী পরিচালক (স্টোরেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন) ডা. শাহজাহান সরকার, চিফ কো-অর্ডিনেটর ও ডেস্ক অফিসার জিয়াউল হক, ডেস্ক অফিসার (বর্তমানে মেডিক্যাল অফিসার, জামালপুর) সাব্বির আহমেদ, স্টোর অফিসার (পিআরএল ভোগরত) কবির আহমেদ, সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির ও জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

এদের মধ্যে আব্দুর রাজ্জাককে ওইদিনই রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম গ্রেফতার করে। সোমবার তাকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

পুঁজিবাজার রিপোর্ট – সৃ/ই/ ৫ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০