মিডল্যান্ড ব্যাংকের আইপিও অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » মিডল্যান্ড ব্যাংকের আইপিও অনুমোদন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে মিডল্যান্ড ব্যাংক।

বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৯তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ৭ কোটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করবে।পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের করে ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ও শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিওর ব্যয় নির্বাহ করবে।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকায়। ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯০ টাকা এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, কমিশন পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে মিডল্যান্ড ব্যাংক প্রত্যেক পরিচালককে আলাদাভাবে ২ শতাংশ (আইপিও পরবর্তী শেয়ারের) এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ (আইপিও পরবর্তী শেয়ারের) শেয়ারধারণ নিশ্চিত করার শর্তারোপ করে।

এছাড়াও তালিকাভুক্তির পূর্বে কমিশনের কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুসারে স্বাধীন পরিচালক নিয়োগের শর্ত প্রদান করা হয়।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২১ সেপ্টেম্বর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০