মিতু হত্যা কান্ড : প্রধান আসামি হলেন বাবুল আক্তার

প্রচ্ছদ » Uncategorized » মিতু হত্যা কান্ড : প্রধান আসামি হলেন বাবুল আক্তার

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : মাহমুদা আক্তার মিতু হত্যার নতুন মামলায় এক নম্বর আসামি করে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১২ মে) দুপুরে পাঁচলাইশ থানায় মিতুর বাবা মোশাররফ হোসেন বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। পাঁচলাইশ থানার মামলা নম্বর: ৫।

আগে থেকে পিবিআই এর হেফাজতে থাকা বাবুল আক্তারকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ কিছুক্ষণের মধ্যে আদালতে পাঠাবে বলে সূত্র নিশ্চিত করেছে।

এর আগে সোমবার (১০ মে) মামলার বাদি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে ডেকে আনা হয় তাকে। মঙ্গলবার (১১ মে) সারাদিন বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন পিবিআই’র এক কর্মকর্তা।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মিতুকে। এই ঘটনায় বাবুল আক্তার বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন দাবি করে আসছিলেন, বাবুল আক্তারের পরিকল্পনায় ও নির্দেশে তার মেয়ে মিতুকে খুন করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১২ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০