মিথুন নিটিংয়ের পর্ষদ সভা ১১ ফেব্রুয়ারি
প্রচ্ছদ » Uncategorized » মিথুন নিটিংয়ের পর্ষদ সভা ১১ ফেব্রুয়ারি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৪টায় কোম্পানিটির সভা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের (৩১ ডিসেম্বর, ২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।








