মিথেন গ্যাস থেকেই মগবাজারে বিস্ফোরণ, থানায় মামলা

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » মিথেন গ্যাস থেকেই মগবাজারে বিস্ফোরণ, থানায় মামলা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মগবাজারে ভবন বিস্ফোরণের ঘটনাটি মিথেন গ্যাসের উপস্থিততেই ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। এঘটনায় রমনা থানায় হত্যা মামলা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তে প্রথম দিনে সাংবাদিকদের এক কথা বলেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার ও তদন্ত কমিটির প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, গ্যাস ডিটেক্টর মেশিন দিয়ে পরীক্ষা করে ঘটনাস্থলের ১২-১৩ শতাংশ মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছে। তবে, বর্তমানে গ্যাসের উৎপত্তিস্থল খোঁজে পুলিশের গঠিত এই তদন্ত কমিটি।

এর আগে রোববার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩৯ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বার্ন এবং শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৭, হলি ফ্যামিলিতে আহত ২ জন, আদ-দ্বীন হাসপাতালে আহত ৩ জনসহ মোট ৬৬ জন চিকিৎসাধীন।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সমন্বয়ক পার্থ শঙ্কর পাল বাংলানিউজকে জানান, আমরা ১০ জন রোগী পেয়েছি। দুইজন আগেই মারা গেছেন। পাঁচজনের গুরুতর আঘাত রয়েছে। দগ্ধ হয়েছেন দুইজন।

এদিকে রোববার রাতে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৯ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১