মিন্টো রোড-মগবাজার যেতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ পুলিশের

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » মিন্টো রোড-মগবাজার যেতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ পুলিশের

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর মিন্টো রোড থেকে মগবাজার যেতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল থেকে অনুদীপ পেট্রোল পাম্প পর্যন্ত (আউট গোয়িং) এক লেন রাস্তা কেটে ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়নের কাজ করছে। এক্ষেত্রে মিন্টো রোড থেকে মগবাজারগামী যানবাহন অবশিষ্ট এক লেন হয়ে চলাচল করছে।

ফলে পুনাক আউট গোয়িংয়ে অস্বাভাবিক যানজটের আশঙ্কা করছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন জানান, চলমান উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করে জনদুর্ভোগ লাঘব করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক রমনা বিভাগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

উন্নয়নমূলক কাজের জন্য রাস্তা কাটার ফলে এ সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই ট্রাফিক রমনা বিভাগ নগরবাসীকে যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার বা হাতে সময় নিয়ে চলাচলের পরামর্শ দিচ্ছে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০১ জুন ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১