মিরপুরে পিকআপের ধাক্কায় আম ব্যবসায়ীর মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » মিরপুরে পিকআপের ধাক্কায় আম ব্যবসায়ীর মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুর মধ্যপাইকপাড়া বউবাজার এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় নুরুল হক (৫৫) নামের এক আম ব্যবসায়ীর মুত্যু হয়েছে।

রোববার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মিরাজ জানান, মধ্য পাইকপাড়া বউবাজার এলাকায় আমার বাবা আমের দোকান গুছিয়ে বের হওয়ার সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার তালাগাছিয়া গ্রামে। বর্তমানে মধ্যপাইকপাড়া বউবাজার এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩১ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০