মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

প্রচ্ছদ » Uncategorized » মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

road-acciনিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে বাস-লেগুনা সংঘর্ষে শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সকালে বিরুলিয়া বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন লেগুনা চালক হান্নান (২২) ও তাওহীদ (১০)। নিহত অপরজনের নামপরিচয় জানা যায়নি।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে বেড়িবাঁধ এলাকায় ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে তিনজনকে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত তাওহীদের বাবা মুক্তার হোসেন মিরপুর সেলিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০