মিরসরাইয়ে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রচ্ছদ » Uncategorized » মিরসরাইয়ে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বজ্রপাতে সাজ্জাদ হোসেন তারেক (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় তার বাবা মোশারফ হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী এলাকায় এ ঘটনা ঘটে। সাজ্জাদ কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

ওই এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, পূর্ব ডোমখালী এলাকার পূর্ব ডোমখালী এলাকার জামাল ভূঁইয়া বাড়ির মোশারফ ও উনার ছেলে সাজ্জাদ বাড়ির অদূরে মাঠে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে সাজ্জাদ ঘটনাস্থলে মারা যায়। বাবা মোশারফকে আহতাবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুব হৃদয়বিদারক ঘটনা। সকালে মাঠে কাজ করার সময় সাজ্জাদ বজ্রপাতে মারা যায়। তার বাবা মোশারফের অবস্থাও ভালো নয়।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৬ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১