মিরাকল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২ ডিসেম্বর
প্রচ্ছদ » স্বাস্থ্য » মিরাকল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২ ডিসেম্বর
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঘোষণা অনুযায়ী কোম্পানিটির বোর্ড সভা আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা ২ ডিসেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।








