মিরাকেল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ৯ ডিসেম্বর
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » মিরাকেল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ৯ ডিসেম্বরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা বিকেল ৪টা ও সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
একই সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৬ ডিসেম্বর , ২০২০।








