মির্জাগঞ্জে ঘর চাপা পড়ে নিহত ১

প্রচ্ছদ » Uncategorized » মির্জাগঞ্জে ঘর চাপা পড়ে নিহত ১

armiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে রয়েছে দমকা বাতাস। মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোহাম্মদ হামেদ ফকির নামে এক ব্যক্তি ঘর চাপা পড়ে মারা গেছেন।

নিহত হামেদ ফকিরের বাবার নাম ইয়াসিন ফকির। রাত সাড়ে তিনটার দিকে পায়রা নদীবেষ্টিত উত্তর রামপুর গ্রামে তিনি ঘরের নিচে চাপা পড়েন। ঘরে তিনি একাই ছিলেন। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফিরোজ জানান, হামেদ ফকিরকে গতকাল অনুরোধ করেও আশ্রয়কেন্দ্রে নেওয়া যায়নি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আনোয়ার ইসলাম হামেদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য মোহাম্মদ ফিরোজ আরও জানান, রামপুর লঞ্চঘাট থেকে কানকি রামপুর পর্যন্ত চার জায়গায় বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ৮ থেকে ১০টি ঘর পড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০