মির্জা ফখরুল ইউনাইটেড হাসপাতালে ভর্তি

প্রচ্ছদ » Uncategorized » মির্জা ফখরুল ইউনাইটেড হাসপাতালে ভর্তি

mirza-fakhrulনিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্যার (মির্জা ফখরুল) হঠাৎ অসুস্থ বোধ করায় সকালে তাকে হাসপাতালে এনেছি। আশা করছি শিগগিরই তিনি সুস্থ হবেন।’

ইউনাইটেড হাসপাতালের ডা. মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে ফখরুল চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল মির্জা ফখরুলের। তার পরিবর্তে সেখানে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১