মিলিন্দ সোমানের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ
প্রচ্ছদ » Uncategorized » মিলিন্দ সোমানের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :পুনম পান্ডের পর, ভারতের গোয়া থানায় অশ্লীলতার অভিযোগ দায়ের হল মিলিন্দ সোমানের
বুধবার নিজের জন্মদিনে গোয়া সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়ানোর একটা ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন ভারতীয় মডেল অভিনেতা মিলিন্দ সোমান। ক্যাপশনে লেখেন “হ্যাপি বার্থডে টু মি। ৫৫ অ্যান্ড রানিং”। ছবি তোলার কৃত্বিত হিসেবে তার স্ত্রী অঙ্কিতা কনোয়ারের নামও দেন।
তবে সেই ছবি সইলো না ‘গোয়া সুরক্ষা মঞ্চ’ নামের এক সংগঠনের।
সংবাদ সংস্থা ‘ট্রাস্ট অফ ইন্ডিয়া’কে দক্ষিণ গোয়ার পুলিশ সুপার পঙ্কজকুমার সিংহের দেওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে ফার্স্টপোস্ট ডটকম জানায়, “সমুদ্র সৈকতে নগ্ন হয়ে ছোটা এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার অভিযোগে গোয়া সুরক্ষা মঞ্চ নামে একটি সংগঠন মামলা দায়ের করে মিলিন্দের বিরুদ্ধে।”
প্রতিবেদনে গোয়া সুরক্ষা মঞ্চের সভাপতি সামির খুতওয়াকার বলেন, “গোয়াকে মিলিন্দ সস্তা হিসেবে উপস্থাপন করেছেন এবং প্রকাশ্যে সৈকতে বোকারমতো কাণ্ড ঘটিয়েছেন।”
তিনি আরও বলেন, “ছবিটি দেখার পর নিশ্চিত ছিলাম না কোথায় তোলা। পরে একজনের কমেন্ট পড়ে জানলাম এই দম্পতিকে দক্ষিণ গোয়ার সমুদ্র সৈকতে নগ্ন অবস্থায় দেখা গেছে। কীভাবে সেটা সম্ভব! এখানে তো এই সামাজিক পরিস্থিতি নেই।”
“তাছাড়া কয়েকদিন আগেই পুনম পান্ডেকে এরকম কর্মকাণ্ডের জন্য অভিযোগ দায়েরের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়। একই কাজের জন্য একজন নারীকে গ্রেফতার করা হবে, অথচ পুরুষ হিসেবে তিনি পার পেয়ে যাবেন তা তো হয় না। তাই যখন দেখলাম কেউ অভিযোগ দায়ের করছে না তখন নিজ উদ্যোগে এই ব্যবস্থা নিলাম। আমি খুবই খুশি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছেন।”
এদিকে গোয়ার একটি বাঁধে অনুমতি ছাড়া অশ্লিল ফটশুটে’র অভিযোগ এনে দায়ের করা মামলায় বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছিল পুনম পান্ডে ও তার স্বামী স্যাম বোম্বেকে। সেদিনই তারা জামিন নিয়ে বের হয়ে আসেন।
অশ্লীলতার জন্য এর আগেও মিলিন্দ অভিযুক্ত হয়েছিলেন। ১৯৯৫ সালে মিলিন্দ ও মাধু সাপ্রে একটি প্রচারণার কাজের অংশ হিসেবে নগ্ন হয়ে ছবি তুলেছিলেন। পায়ে তাদের শুধু জুতা পরা ছিল। আর সারা গায়ে প্যাঁচানো ছিল একটা পাইথন। এর জন্য মুম্বাই পুলিশের সমাজ সেবা বিভাগ অশ্লীলতার অভিযোগে মামলা করে। সেই মামলায় তাদের ১৪ বছর তাদের লড়তে হয়।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৮ই নভেম্বর, ২০২০।








