মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর বাইডেনের নিষেধাজ্ঞা

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর বাইডেনের নিষেধাজ্ঞা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : মিয়ানমারে অভ্যুত্থানে জড়িত সেনাবাহিনীর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের এক নির্বাহী আদেশ বুধবার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এই নিষেধাজ্ঞা দেশটির সেনা কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য ও তাদের সঙ্গে জড়িত ব্যবসার ওপর কার্যকর হবে। যুক্তরাষ্ট্রে মিয়ানমার সরকারের রাখা একশ কোটি ডলার অর্থ যেন সামরিক সরকার না পেতে পারে সে বিষয়েও পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন সরকার।

অভ্যুত্থানের বিরুদ্ধে গতকাল নেপিদোতে বিক্ষোভকারী এক নারী মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে এই নিষেধাজ্ঞার ঘোষনা এল।

অভ্যুত্থান পরিবর্তন করে অন সান সু চি কে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন।

বাইডেন বলেন, ‘বার্মার জনগণ তাদের কণ্ঠস্বর শোনাচ্ছে এবং বিশ্ব তা দেখছে।’ তিনি বলেন, ‘প্রতিবাদ বাড়ছে, যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায় তাদের বিরুদ্ধে সহিংসতা অগ্রহণযোগ্য এবং আমরা এর বিরুদ্ধে সমালোচনা অব্যাহত রাখব।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১১ ফেব্রুয়ারী , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১