মিয়ানমারে সংঘর্ষে পালিয়েছে কয়েক হাজার বৌদ্ধ সন্ত্রাসী

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » মিয়ানমারে সংঘর্ষে পালিয়েছে কয়েক হাজার বৌদ্ধ সন্ত্রাসী

bodhoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মিয়ানমারে একটি বৌদ্ধ সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনায় কয়েক হাজার মানুষ উত্তরাঞ্চলীয় রাখাইন ছেড়ে পালিয়েছে। গত কয়েক মাস ধরেই বৌদ্ধ সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা গোষ্ঠীর সংঘর্ষ চলছে। এতে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ।

২০১৭ সালে ওই একই অঞ্চলে সেনাবাহিনীর অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা মুসলিম রাখাইন ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নতুন করে সেখানে উত্তেজনা বেড়ে গেছে।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বুধবার বলেন, ডিসেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। গত মাসেই উত্তর-পূর্বাঞ্চলে চার মাসের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিল মিয়ানমার সেনাবাহিনী।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট ইন মিয়ানমারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুথিডংয়ের একটি গ্রামে প্রায় ৩০ জন ব্যক্তি ছোট-বড় অস্ত্র নিয়ে সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর ওপর হামলা করলে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন।

আরাকান আর্মির মুখপাত্র খিনে থু খা পুলিশের ওপর হামলার কথা অস্বীকার করেছেন। তবে তাদের যোদ্ধাদের সঙ্গে মঙ্গলবার সরকারের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। তবে মিয়ানমার সেনাবাহিনীর তরফ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০