মুগদায় ৪৮৫ পিস ইয়াবাসহ আটক ৫

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » মুগদায় ৪৮৫ পিস ইয়াবাসহ আটক ৫

arrestপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮৫ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হকের নেতৃত্বে র‌্যাবের একটি দল সোমবার সকালে মুগদা থানধীন মান্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- রেহান খান রুবেল (২৩), জীবন (২২), মো. সুজন (২৪), ফরহাদ হোসেন (৩৪) ও সোনা মিয়া রাসেল (২৫)।

মেজর আশরাফুল হক জানান, দীর্ঘদিন রাজধানীর মুগদাসহ এর আশেপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছে তারা। আটক করার সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিএমপি মুগদা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১