মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা মোদি

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা মোদি

mujib mudiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ২০২০ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ভারতসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেবেন। ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তিনি এই আয়োজনে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন।

বাংলাদেশের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, নরেন্দ্র মোদি এই আয়োজনে বক্তৃতা দেবেন। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশি বই মেলায় সৈয়দ মুয়াজ্জেম আলি বলেন, ভারতের অনেক রাজনীতিবিদকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে সৈয়দ মুয়াজ্জেম আলি বলেন, ভারতের অনেক মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতাকেও আমন্ত্রণ জানানো হবে। দিল্লি, কলকাতা এবং আগরতলায় বিভিন্ন আয়োজন করা হবে। ভারতে অবস্থিত আমাদের দূতাবাস বিভিন্ন ধরনের আয়োজনের পরিকল্পনা করছে।

অপরদিকে, ঢাকার তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বের কমপক্ষে শীর্ষ ৩০ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে অনেকেই আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তারা এই আয়োজনে অংশ নেবেন বলে জানিয়েছেন। তবে এই আয়োজনে প্রতিবেশী পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হবে না বলে জানানো হয়েছে।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির প্রেসিডেন্ট কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বাংলাদেশ এবং ভারতের পাশাপাশি লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও এবং মস্কোতেও বিভিন্ন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সৈয়দ মুয়াজ্জেম আলি বলেন, ২০২০ সালে কলকাতার বইমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে। কলকাতা এবং আগরতলায় যৌথ প্রকাশনা, সংবাদ সম্মেলন এবং সেমিনারের আয়োজন করা হবে। ১৯৭১ সালে যেসব সাংবাদিক মুক্তিযুদ্ধের সংবাদ প্রচার বা সংগ্রহ করেছেন তাদেরও ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। তারা মুক্তিযুদ্ধের সময় তাদের যেসব অভিজ্ঞতা হয়েছে তা তুলে ধরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১