মুন্নু জুট, সিরামিক ও স্টাইলক্রাফটকে স্পট মার্কেট থেকে প্রত্যাহার

প্রচ্ছদ » Uncategorized » মুন্নু জুট, সিরামিক ও স্টাইলক্রাফটকে স্পট মার্কেট থেকে প্রত্যাহার

spotপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট স্টাফলার্স, মুন্নু সিরামিক ও স্টাইলক্রাফটকে স্পট মার্কেট থেকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৬৭৬তম নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ১৬ আগস্ট মুন্নু সিরামিককে স্পটে ও মুন্নু স্টাফলার্সের লেনদেনে স্থগিতাদেশ দিয়েছিল। পরবর্তীর্তে ১৭ অক্টোবর মুন্নু জুট স্টাফলার্সের শেয়ার লেনদেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কোম্পানিটিতে অনির্দিষ্টকালের জন্য স্পট মার্কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিনিয়োগকারী ও শেয়ারবাজারের স্বার্থে কোম্পানিগুলোকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। যা আগামি ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০