মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ ৩ নারী আটক

প্রচ্ছদ » Uncategorized » মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ ৩ নারী আটক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩ নারীসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে গজারিয়া থানায় মামলা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হবে বলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানা ওসি মোল্লা সোয়েব আলী।

এর আগে রোববার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার বাসিন্দা নাসিমা আক্তার (৪০), নুসরাত আক্তার (২৭), জামিলা আক্তার (৫৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা আবির হোসেন (২৭)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সদস্যের হাতে আটককৃতরা পার্শ্ববর্তী চাঁদপুর জেলার মতলব থেকে নদীপাড় হয়ে গজারিয়া উপজেলার কালীপুরা খেয়াঘাট থেকে সিএনজি নিয়ে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছান। এ সময় তাদের গাঁজাসহ আটক করে পুলিশ।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নারীসহ চার মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ১৬ অক্টোবর ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১