মুমিনুল-লিটনের ব্যাটে লিড নিয়েছে বাংলাদেশ

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » মুমিনুল-লিটনের ব্যাটে লিড নিয়েছে বাংলাদেশ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সেঞ্চুরিটা হলো না মাহমুদুল হাসান জয়ের। আক্ষেপ রয়েই গেলো। আগের দিনের সঙ্গে মাত্র ৪ রান যোগ করেই সাজ ঘরে ফিরতে হয়েছে তাকে। তবে, অধিনায়ক মুমিনুল হক এবং মিডল অর্ডার ব্যাটার লিটন দাসের দৃঢ়তায় ঠিকই নিউজিল্যান্ডকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ দল।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বাংলাদেশ এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে। নিউজিল্যান্ডের করা ৩২৮ রান টপকে গেছে ম্যাচের তৃতীয় সেশনের শুরুতেই।

২ উইকেটে ১৭৫ রান নিয়ে খেলতে নেমে এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের স্কোর ৪ উইকেট হারিয়ে ৩৩২। লিড হয়ে গেছে চার রানের। ৭০ রান নিয়ে ব্যাট করছেন মুমিনুল হক এবং ৬৭ রান নিয়ে ব্যাট করছেন লিটন দাস।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৩ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১