মুহসিনিনা সারিকা একরাম লাভেলো আইসক্রিমের পরিচালক
প্রচ্ছদ » সারাদেশ » মুহসিনিনা সারিকা একরাম লাভেলো আইসক্রিমের পরিচালকপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি মুহসিনিনা সারিকা একরামকে কোম্পানির পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।
সম্প্রতি কোম্পানির ৬১ তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সারিকা একরাম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাতো প্রকৌশলী একরামুল হক ও চেয়ারম্যান দাতিন শামিমা নার্গিস হকের ছোট মেয়ে। গত বছরও কোম্পানির নীতিমালা অনুযায়ী তাদের বড় মেয়ে তাওফিকা একরামও পরিচালক হন। এর মাধ্যমে কোম্পানিটি পারিবারিক ভাবে পরের প্রজন্মকে ব্যবসায় সম্পৃক্ত করল।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৯ নভেম্বর , ২০২১।








