মূলধন বাড়াবে মুন্নু সিরামিক
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » মূলধন বাড়াবে মুন্নু সিরামিক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক লিমিটেডের পরিচালনা পর্ষদ । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, মুন্নু সিরামিকের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হবে। মূলধন বাড়ানোর জন্য কোম্পানির শেয়ারহোল্ডারদের নিয়ে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। ঢাকার ধামরাইয়ের ইসলামপুর মুন্নু সিরামিকের কারখানায় আগামী ৬ মার্চ সকাল ১০টায় ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৭ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
সর্বশেষ ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৬৯ টাকায় লেনদেন হয়েছে।
পুঁজিবাজারে ১৯৮৩ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমানে অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩২ কোটি ৬৬ লাখ টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ৩ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৭৪৭ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬০ দশমিক ২১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৩৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১০ শতাংশ এবং সাধারন বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ৩১ শতাংশ শেয়ার আছে।








