মূল্য সংবেদনশীল তথ্য নেই ৩ কোম্পানির

প্রচ্ছদ » Uncategorized » মূল্য সংবেদনশীল তথ্য নেই ৩ কোম্পানির

Price-Hikeপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ওরিয়ন ইনফিউশন ও রিজেন্ট টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ৩ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ১৮ জুন ড্রাগন সোয়েটারের শেয়ার দর ছিল ১৭ টাকা ৭০ পয়সা। ৩ জুলাই তা ২৩ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

আর ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ২৬ জুন থেকে ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৫৩ টাকা থেকে বেড়ে সর্বশেষ ৬০ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে।

একইভাবে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর গত ২৮ জুন থেকে ধারাবাহিকভাবে বেড়েছে।

আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০