মূল্য সংবেদনশীল তথ্য নেই ২ কোম্পানির

প্রচ্ছদ » Uncategorized » মূল্য সংবেদনশীল তথ্য নেই ২ কোম্পানির

Price-Hikeপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টি কোম্পানি ও রেকিট বেনকিজার লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৫ নভেম্বর ন্যাশনাল টি কোম্পানির শেয়ার দর ছিল ৫৪৭ টাকা ৯০ পয়সা। ২৬ নভেম্বর তা ৮২৫ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।

গত ৭ নভেম্বর রেকিট বেনকিজারের শেয়ার দর ছিল এক হাজার ৭০১ টাকা ৬০ পয়সা। ২৬ নভেম্বর তা ২ হাজার ৩২০ টাকা ৬০ পয়সা হয়।

আর শেয়ারগুলোর এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০