মূল্য সংবেদনশীল তথ্য নেই ২ কোম্পানির

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » মূল্য সংবেদনশীল তথ্য নেই ২ কোম্পানির

Price-Hikeপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ও ওয়াটা কেমিক্যালের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানি দুইটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ২৫ মার্চ নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ৬ মার্চ থেকে স্যালভো কেমিক্যালের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ২২ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২৫ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর ওয়াটা কেমিক্যালের শেয়ার দর গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা বাড়ছে। আলোচ্য সময়ে শেয়রটির দর ২৮১ টাকা থেকে বেড়ে সর্বশেষ ৩২৬ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর শেয়ার দুইটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১