মূল্য সংবেদনশীল তথ্য নেই ইমাম বাটনের
প্রচ্ছদ » Uncategorized » মূল্য সংবেদনশীল তথ্য নেই ইমাম বাটনেরপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি ইমাম বাটনের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১০ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৩ টাকা ২০ পয়সা। ১ জুন কোম্পানিটির শেয়ার দর ৮৪ টাকা ৪০ পয়সা উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২ জুন , ২০২২।








